ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
আজ উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ বুধবার (৫ আগস্ট)। উদ্বোধনের পর আগামীকাল থেকে নির্ধারিত টিকিটের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
আজ সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথমে শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হবে। এরপর বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা। সংশ্লিষ্টদের ভাষ্য, এই জাদুঘর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের সংগ্রাম, আত্মত্যাগ ও প্রতিরোধের ইতিহাস সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উদ্বোধন ও দর্শনার্থীদের প্রবেশসংক্রান্ত তথ্য তুলে ধরেন। সংস্কৃতিমন্ত্রী জানান, উদ্বোধনের পর শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।
জাদুঘরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল-দস্তাবেজ, শহীদদের ব্যবহৃত স্মারক এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-অনুরাগীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনার ১৭ বছরের শাসনের অবসান হয়। ওই দিন গণভবন ছাত্র-জনতার দখলে আসে। পরবর্তীতে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সেই জাদুঘরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য জাদুঘরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের পর থেকেই এটি ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ জানার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ