ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
ইমামুল হক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগের বছরগুলোর মতো এবারও ওয়েবসাইট, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানা যাবে।
ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন
ফল জানতে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বেছে নিতে হবে। এরপর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখে নিরাপত্তা যাচাই (ক্যাপচা) পূরণ করে Submit বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার পদ্ধতি
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA ROLL YEAR
ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: Dakhil MAD 123456 2026
ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC লিখে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC TEC 123456 2026
প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখার নিয়ম
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নার থেকে প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করতে হবে। এরপর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল