ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি শাহাবুদ্দীনকে গ্রেপ্তার করে বিচারের দাবি নাহিদ ইসলামের

২০২৬ জুলাই ২৩ ২১:৩৮:২১

রাষ্ট্রপতি শাহাবুদ্দীনকে গ্রেপ্তার করে বিচারের দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীন চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না; তাকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ‘জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের মুখোমুখি করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে, তিনি নিজে পদত্যাগ করবেন না; বিএনপির চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তির সভাপতি জাহিদ আহসান, সদর উপজেলার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন এবং জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমসহ অন্যান্য নেতারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যের অচলাবস্থা আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক... বিস্তারিত