ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

২০২৬ জুলাই ২৩ ১৮:৩৪:০০

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বঙ্গভবনের নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে অবহিত করা হয়েছে।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগকে সামনে রেখে অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তাদের ভাষ্য, শুক্রবার দুপুরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হতে পারে।

এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রও দাবি করেছে, দলের উচ্চপর্যায় থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

এ কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। একই বছরের ২৪ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দায়িত্বে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। পরে সংবিধান অনুযায়ী তার কাছেই শপথ নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ২০২৬ সালের নির্বাচনের পর বিএনপি সরকারও তাঁর কাছেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করে।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যের অচলাবস্থা আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক... বিস্তারিত