ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানে গণহ’ত্যার বিচার চেয়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। বিচার প্রক্রিয়ার গতি নিয়ে জনমনে হতাশার কথাও তুলে ধরেন তারা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। তাদের দাবি, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
স্মারকলিপি দেওয়ার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তার ভাষ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার কার্যক্রমের গতি কমে গেছে বলে অনেকেই মনে করছেন।
তিনি চিফ প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা করছেন।
স্মারকলিপি প্রদানকালে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের পাশাপাশি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন।
স্মারকলিপির মাধ্যমে বিচার দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জোটের প্রতিনিধিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ