ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ভিডিও বিতর্ককে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন শ্যামনগরের বাসিন্দারা। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।
আজ বুধবার বেলা ১১টার দিকে শ্যামনগর সদর এলাকায় ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
কর্মসূচিতে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের পোস্টার ও ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং সেগুলোতে আগুন দেন। একই সঙ্গে তার কুশপুত্তলিকাও দাহ করা হয়। অনেকের হাতে তার ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেওয়া বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর উপজেলা সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্না বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তে সত্যতা প্রমাণিত হলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে তারা হতাশ হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের পাশাপাশি গাজী নজরুল ইসলামকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের আহ্বান জানান।
নাগরিক নেতা ও সাবেক ডাকসু নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, একজন জনপ্রতিনিধির প্রতি মানুষের যে আস্থা ছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা ক্ষুণ্ন করেছে। তিনি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
নাগরিক নেতা আশেক-ই এলাহি মুন্না বলেন, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছিল। পরে একাধিক ভিডিও প্রকাশের পর সেই দাবি আর সামনে আসেনি।
তিনি আরও বলেন, এরপর গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। পরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে স্থানীয়দের হাতে তাকে আটক অবস্থায় দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
আশেক-ই এলাহি মুন্নার ভাষ্য, এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শ্যামনগরের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম. মাসুদুল আলম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন রাজধানীর মগবাজারে পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর পৃথক ভিডিও বার্তায় ওই বিয়ের বিষয়টি সমর্থন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম