ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অ্যাডমিশন কাউন্সেলর নিয়োগ দেবে ইউল্যাব
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি ‘অ্যাডমিশন কাউন্সেলর’ পদে একজন নারী কর্মী নিয়োগ দেবে। গত ২০ জুলাই প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ‘অ্যাডমিশন কাউন্সেলর’ পদে একজনকে পূর্ণকালীন ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
এ পদে কেবল নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রেজেন্টেশন, ইন্টারপার্সোনাল স্কিল এবং কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন। ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ৮ আগস্ট ২০২৬। আবেদনপদ্ধতি ও নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)