ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাঁচ মাসের সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গত পাঁচ মাসে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হলেও সেগুলো সফলভাবে অতিক্রম করা সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পরিবারের সব সদস্যের নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার কারণেই এটি সম্ভব হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত পাঁচ মাসে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। এমন কোনও প্রতিকূলতা আমাদের সামনে আসেনি, যেটা মোটামুটি আমরা পার হয়ে যেতে সক্ষম হইনি।’ তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা পরিবারের সবার নিরলস কাজের জন্যই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনে গত পুরো বছরের হাইয়েস্ট এচিভমেন্ট যারা নিয়ে এসেছে, আমাদের শিক্ষার্থীরা সবাই আজ জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে যাচ্ছে এবং তারা পুরস্কার গ্রহণ করবে প্রধানমন্ত্রীর হাত থেকে।’
ববি হাজ্জাজ আরও বলেন, ‘এই দিনটা তাদের পুরো জীবনের জন্য সবচেয়ে স্মৃতিময় একটি দিন। উপদেষ্টা ইতিমধ্যে পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর কি স্বপ্ন আছে শিক্ষা নিয়ে। নির্বাচনের আগে থেকে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন শিক্ষা নিয়ে। শিক্ষাঙ্গনে কি বদল আনতে হবে? বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কিভাবে আমরা উন্নয়ন করব। পুরো প্রাথমিক শিক্ষা পরিবার সবাই সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত