×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

২০২৬ জুলাই ১৪ ১৪:০৪:২০

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে চট্টগ্রাম বোর্ড বাদে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুসারেই অব্যাহত থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত