ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গঠনে এআই দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য
নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটির উদ্যোগে আয়োজিত দুই দিনের এ অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্ববিদ্যালয়কে কেবল সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন এবং উদ্ভাবনী আয়োজন শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহ জোগায়।
অধ্যাপক ড. মামুন শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষা ও গবেষণার আরও কার্যকর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নের মতো উদীয়মান ক্ষেত্রে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি কারিগরি শিক্ষা সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-একাডেমিয়া অংশীদারত্ব, উদ্ভাবন অনুদান, স্টার্টআপ তহবিল, কর্মসংস্থান বিনিময় কেন্দ্র ও এডু আইডির মতো উদ্যোগ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এই আয়োজন দেশের উচ্চশিক্ষাকে আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার প্রয়াসকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)