ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
১৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে স্কুলে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজারের বেশি প্রার্থীর পদায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, তাদের প্রশিক্ষণ দেওয়ার পর পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হবে।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তদের পদায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে। এদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দিয়ে তাদেরকে স্কুলে পাঠানো হবে।’
এদিকে ভারী বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের সঙ্গে আবারও বৈঠকে বসা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং কিছুক্ষণের মধ্যে আবারো বসবো। আবারো কথা বলব এবং চেষ্টা করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।’
তিনি আরও বলেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার ম্যানের রিপোর্ট এখনো পাইনি। তারা অপেক্ষা করছে যে আমাদেরকে জানাবে, সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছি।’
মন্ত্রী জানান, কিছুক্ষণ আগেই উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। মূলত গতকালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘৬৪ জেলায় ডিসি এবং বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে কোথায় কী হচ্ছে, না হচ্ছে-সেগুলো মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এভাবে আমরা আপডেট করছি এবং যেসব পরীক্ষা পিছিয়ে যাবে, সেগুলো নেওয়ারও ব্যবস্থা করেছি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি