ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টানা বৃষ্টিতে রাজধানীতে পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাকনির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছে। পরে অনেক প্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
শাহরীন খান রূপা বলেন, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিতে পারলেও দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই বাতিল করেছে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানিয়েছেন।
একই কারণে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও তাদের ফেসবুক পেজে আজকের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাজধানীর মিল্লাত হাই স্কুল প্রাথমিক ও মাধ্যমিক-উভয় শাখার পরীক্ষা স্থগিত করেছে। এ তথ্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে।
এ ছাড়া পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করেছে।
মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখা এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। ফজলুল হক মহিলা কলেজের নোটিশে জানানো হয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষা এবং অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল