ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যমুনা তীরে দুই নদীবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় নৌ-যোগাযোগের সম্প্রসারণ ও যাত্রীসেবার মানোন্নয়নে যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গত বুধবার (৮ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারিয়াকান্দি ও ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। নদীবন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘টি’ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 'পোর্ট অ্যাক্ট, ১৯০৮'-এর ধারা ৪-এর উপধারা (১)-এর দফা (ক) এবং উপধারা (২)-এর ক্ষমতাবলে এই দুটি নদীবন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বন্দর আইনের প্রয়োগ ও কার্যকারিতা এখন থেকে বলবৎ হবে।
গেজেট অনুযায়ী, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা নির্ধারণ করা হয়েছে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরে কাজলা ইউনিয়নের জামথল ঘাট পর্যন্ত। অন্যদিকে, দক্ষিণ সীমানা বিস্তৃত হয়েছে কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে পূর্ব তীরের মূলবাড়ি (নারপালা মৌজা) পর্যন্ত। এই বন্দরের আওতায় দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাটসহ বিদ্যমান সকল খাল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে।
ধুনট নদীবন্দরের সীমানা উত্তর দিকে সারিয়াকান্দি উপজেলার মধুরাপাড়া ঘাট থেকে শুরু হয়ে দক্ষিণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাট সংলগ্ন যমুনা নদী হয়ে ধুনট উপজেলার বেশাঘীর চর (চৌবার মৌজা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বন্দরের অধীনে চন্দনবাইশা ও শাহরাবাড়ি ঘাটসহ সংশ্লিষ্ট এলাকার খাল ও ঘাটগুলো থাকবে। উভয় বন্দরের ক্ষেত্রে নদীর দুই তীরে সাধারণ ভরা মৌসুমে পানির সর্বোচ্চ স্তর থেকে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দর সীমানার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, যাত্রীসেবা নিশ্চিত করা, আধুনিক নৌপথ উন্নয়ন এবং জেটিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের স্বার্থে বন্দর সীমানার ভেতরে যদি অন্য কোনো প্রতিষ্ঠানের স্থাপনা বা কার্যক্রম থাকে, তবে তা বাতিল বলে গণ্য হবে। এই পদক্ষেপের মাধ্যমে যমুনা পাড়ের এই দুই অঞ্চলে নৌ-পরিবহন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত