ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সময়মতো পাঠ্যবই সরবরাহে পেপার মিলের সঙ্গে চুক্তি করবে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেশের স্বনামধন্য পেপার মিলগুলোর সঙ্গে প্রিন্টারদের আনুষ্ঠানিক চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) বিকেলে কাগজ মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর পাঠ্যবই মুদ্রণের শেষ পর্যায়ে কাগজের সংকট ও অতিরিক্ত মূল্যের অভিযোগ ওঠে। এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই পেপার মিল মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা সরকারকে আশ্বস্ত করেছেন, নির্ধারিত বাজারমূল্যে এবং নির্ধারিত জিএসএম (গ্রামেজ) অনুযায়ী প্রয়োজনীয় কাগজ সরবরাহ করবেন।
তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রায় ৩০ কোটি পাঠ্যবই ছাপানোর জন্য প্রয়োজনীয় কাগজ সরবরাহে কোনো সমস্যা হবে না। পেপার মিল মালিকরা ডিসেম্বরের মধ্যেই বই বিতরণের লক্ষ্য সামনে রেখে সরকার ও মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রেস মালিক ও পেপার মিল মালিকদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই অনেক সময় কাগজ সরবরাহে জটিলতা তৈরি হয়। তাই এবার উভয় পক্ষের মধ্যে লিখিত চুক্তি করা হবে। ওই চুক্তিতে কোন পেপার মিল থেকে কত মেট্রিক টন কাগজ, কী মানের এবং কত গ্রামেজের কাগজ নেওয়া হবে—এসব তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
তিনি আরও বলেন, ‘কে কোথায় ত্রুটি করছেন, সেটি আমরা শনাক্ত করব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবারও সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। এ কাজে কেউ অনিয়ম বা গাফিলতি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।’
শিক্ষামন্ত্রী জানান, শিগগিরই প্রেস মালিকদের সঙ্গেও পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বাজারে কাগজের দাম ও সরবরাহ পরিস্থিতি যাচাই করতে চাইলে সরেজমিনে পেপার মিল পরিদর্শনের আহ্বান জানান।
সভায় উপস্থিত পেপার মিল মালিকদের প্রতিনিধিরা জানান, পাঠ্যবইয়ের কাগজের স্পেসিফিকেশন নির্ধারণে তাদের মতামত নেওয়া হয়েছে। তারা ন্যায্য দামে উন্নত মানের কাগজ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
এ সময় শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠ্যবই প্রস্তুতে সরকারের সব ধরনের উদ্যোগে সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানান পেপার মিল মালিকদের প্রতিনিধিরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল