ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন পাঠ্যবই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি, ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে, তখনই তাদের হাতে আমরা বইগুলো পৌঁছে দেবো। প্রধানমন্ত্রীর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।’
পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব অগাস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে, তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনের সুন্দরভাবে বই দেওয়ার জন্য।’
এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী বছরের পাঠ্যবইয়ে কারিকুলামে কিছুটা পরিমার্জন আনা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত