ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের (জুলাই-ডিসেম্বর) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদন ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংকের টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদের মূলকপি, সব পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক, বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণার একটি রূপরেখা (Synopsis) দাখিল করতে হবে।
বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণের পরই ভর্তির আবেদন করা যাবে। কোনো তথ্য গোপন করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে এমফিল ডিগ্রিধারী হতে হবে অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স অথবা ৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
এ ছাড়া স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের আবেদনকারীদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রবন্ধ একক নামে প্রকাশিত হতে হবে।
৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের গবেষণা-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা কিংবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর