ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবির মসজিদের এসি চালাতে সক্ষম নয় বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ৫ টন ক্ষমতাসম্পন্ন ২১টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হলেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় সেগুলো চালু করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক সাব-স্টেশন এবং এসি পরিচালনার উপযোগী সার্ভিস ক্যাবলের অভাবে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে ৫ টন ক্ষমতার মোট ২১টি এসি স্থাপন করা হয়েছে। তবে এসব এসি পরিচালনার জন্য মসজিদে প্রয়োজনীয় বৈদ্যুতিক সাব-স্টেশন কিংবা এসি স্থাপনের উপযোগী সার্ভিস ক্যাবল নেই। বর্তমানে যে সাব-স্টেশন থেকে মসজিদে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেটিরও ২১টি এসি একসঙ্গে চালানোর সক্ষমতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান অবস্থায় এসিগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরি, সামাজিক বিজ্ঞান ভবনসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এ কারণেই কেন্দ্রীয় মসজিদের এসিগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ভবনে নতুন এসি স্থাপন কিংবা কোনো স্থাপনায় পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্থানে এসি স্থাপনের আগে সংশ্লিষ্ট সাব-স্টেশনের বৈদ্যুতিক সক্ষমতা যাচাই করে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় মসজিদের সংস্কার ও ২১টি এসি স্থাপনের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট সাব-স্টেশনের বৈদ্যুতিক সক্ষমতাও যাচাই করা হয়নি। এ ছাড়া পুরো প্রকল্পের আয়-ব্যয়ের কোনো হিসাবও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে তুরস্কের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তবে এ মসজিদ পুনর্নির্মাণের জন্য ওই প্রতিষ্ঠান থেকে ৪৫০ কোটি টাকা বরাদ্দের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর