ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: দুদক সচিব
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। তবে এ লড়াইয়ে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
বুধবার (১ জুলাই) সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতার চর্চা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা