ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা, যুক্ত হবে তৃতীয় ভাষা: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম এমনভাবে পরিবর্তন করা হচ্ছে, যেখানে পুথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ বছরের (২০২৬) এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে দেশের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করা হবে। ষষ্ঠ শ্রেণি থেকেই এ কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রাথমিকভাবে তাত্ত্বিক শিক্ষা দেওয়া হবে, পরে ধাপে ধাপে ব্যবহারিক অংশ যুক্ত করা হবে। একই সঙ্গে ধারাবাহিকভাবে তৃতীয় ভাষা শিক্ষাও চালু করা হবে।
তিনি বলেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে সরকার ৩৬০ ডিগ্রির একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করছে। এমন একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহের বিষয়ে বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং রাষ্ট্র সেই বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, শিক্ষার্থীর সঙ্গে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের সুযোগ থাকবে। কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি কিংবা দেশে-বিদেশে চাকরির উপযোগী দক্ষতা অর্জনের বিষয়গুলোও ধাপে ধাপে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।
তিনি বলেন, সরকার গঠনের পর মাত্র সাড়ে চার মাস সময় পেয়েছে। এ সময়ের মধ্যে বড় ধরনের কারিকুলাম পরিবর্তন সম্ভব নয়। আগামী শিক্ষাবর্ষের বই ছাপার জন্যও হাতে সময় সীমিত। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এসব পরিবর্তনের কার্যক্রম শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ শুভকামনা ও আন্তরিকতা রয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশ, প্রশাসন এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হবে, যাতে সুন্দর, স্বতঃস্ফূর্ত ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করা যায়। পরীক্ষার্থীরা যেন কোনো ভীতি বা চাপ ছাড়াই পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এইচএসসি পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস, নকল বা অন্য যেকোনো অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে। লক্ষ্য হলো একটি ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, যথারীতি বিএনপির আগের প্রতিটি সরকারের সঙ্গে তাল মিলিয়ে এবারও ছাত্রের সংখ্যা ৬ লাখ ২১ হাজার। আর অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজারেরও বেশি। কারণ, ছাত্রীদের অংশ ছাত্রদের অংশের চেয়ে বেশি। তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আজকের এই শিক্ষার্থীরাই। তাদের জন্য সরকারের সর্বোচ্চ শুভকামনা ও আন্তরিকতা রয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড