ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
চার বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে ফিরেছে। প্রায় চার বছর পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক বৃদ্ধি, রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকায় সোমবার (২৯ জুন) দিন শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৫ বিলিয়ন ডলারে। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম রিজার্ভ আবার ৩৭ বিলিয়ন ডলারের ঘরে ফিরল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৪৮ বিলিয়ন ডলারে। চলতি মাসের শুরুতে (১ জুন) দেশের মোট রিজার্ভ ছিল ৩৪.৭৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০.১০ বিলিয়ন ডলার। সেই হিসাবে মাত্র এক মাসের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ২.৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী বেড়েছে ২.৩৮ বিলিয়ন ডলার।
যদিও মোট রিজার্ভের পুরো অর্থ সরাসরি ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদি বৈদেশিক দায় এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের প্রকৃত ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় বিবেচনা করলে, এই রিজার্ভ দিয়ে দেশের প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতাকে নিরাপদ রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং বিভিন্ন অর্থনৈতিক কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় মোট রিজার্ভ নেমে আসে ২৫.৯২ বিলিয়ন ডলারে, আর বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা এবং প্রবাসী আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ায় রিজার্ভ পুনরুদ্ধারের ধারা শুরু হয়। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় মোট রিজার্ভ ছিল প্রায় ৩৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল প্রায় ৩০ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, এই প্রবৃদ্ধি বৈদেশিক লেনদেনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- জুলাই থেকে কর্যকর পে স্কেল, দেখুন সম্ভাব্য বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)