ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্যামিলি কার্ডের টাকা ২৫ হাজার করতে চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দিতে গিয়ে ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ উল্লেখ করতে গিয়ে ভুলবশত ২ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা বলে ফেলেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমান। তবে মুহূর্তের মধ্যেই তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, আল্লাহ যেন এমন তৌফিক দেন, যাতে ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ ২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকায় উন্নীত করা সম্ভব হয়।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় এ ঘটনা ঘটে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নারী প্রধান পরিবারগুলোর নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। একটি ফ্যামিলি কার্ড কীভাবে একটি পরিবারকে স্বাবলম্বী করতে পারে, সে বিষয়ে তিনি এর আগেও সংসদে ব্যাখ্যা দিয়েছেন।
এ সময় তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী প্রধান পরিবারের হাতে ২৫ হাজার টাকা পৌঁছে দিব। সরি, আড়াই হাজার টাকা।’
পরে হাস্যরসের সঙ্গে তিনি বলেন, ‘২৫ হাজার টাকা দিতে পারলে ভালো হতো। আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন সেটাই করতে পারি। সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা যেন ২ হাজার ৫০০ নয়, ২৫ হাজার টাকা-একটি শূন্য বেশি দিতে পারি।’
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর