ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সনদ নয়, দক্ষতাভিত্তিক শিক্ষা গড়ে তুলবে সরকার: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে বের করে দক্ষতা ও কর্মমুখী শিক্ষার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রি অর্জনেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষ, নৈতিক ও কর্মসংস্থানের উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।
রোববার (২৮ জুন) ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই শুধু পরীক্ষায় উত্তীর্ণ করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে।
ববি হাজ্জাজ বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম। তাই সময়োপযোগী, ক্যারিয়ারভিত্তিক এবং দক্ষতাকেন্দ্রিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এখন সময়ের দাবি।
তিনি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করা অত্যন্ত জরুরি। শিক্ষা ব্যবস্থায় এসব বিষয়কে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান এবং তেজগাঁও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা।
প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে শিক্ষা ব্যবস্থায় দক্ষতা, নৈতিকতা ও বাস্তবমুখী জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা সংস্কারের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে