ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল, দাবি খাদ্য প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রস্তাবিত বাজেট দেশের টেকসই উন্নয়ন এবং জনকল্যাণ নিশ্চিত করার পথকে আরও সুগম করবে।
আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমানে সেটিকে পুনর্গঠনের কাজ চলছে। জ্বালানি খাতেও সংকট ছিল উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থার ওপর সরকার গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, মূল্যস্ফীতির চাপও তত কমবে।
চালের দাম প্রসঙ্গে মো. আবদুল বারী বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে। আমরা বাজারে দেখলাম চালের দাম স্থিতিশীল।’
তিনি আরও বলেন, দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো ফলেরও চাষ হচ্ছে। মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দেশ আরও উন্নত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সুশাসনের প্রসঙ্গ তুলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে সততা, দক্ষতা এবং মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর মতে, মেধাবী, সৎ ও দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি বলেন, গত ১৭ বছরে প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে উত্তরণে সরকার কাজ করছে। বাজেটের একটি টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। তাঁর মতে, বাজেটের অর্থ যথাযথভাবে ব্যবহার করা গেলে কর্মসংস্থান বাড়বে, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং দেশ উন্নত রাষ্ট্রের পথে আরও এগিয়ে যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ