ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
চীনের সর্বোচ্চ ভবনে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি ছোট বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটিতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ভবন থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২৬ জুন) এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে-এসব বিষয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রায় ৫২৮ মিটার উঁচু ভবনটির ওপরের দিকের একটি তলায় বিমানটি আঘাত হানে। এরপর ধ্বংসাবশেষের বড় বড় অংশ নিচের সড়ক ও আশপাশের সবুজ চত্বরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভিডিওতে ভবন থেকে লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, বিমানটি আকারে একটি গাড়ির সমান ছিল। আঘাতের ফলে ভবনটির উঁচু তলার দুটি কাচের প্যানেল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে ছবি বা ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)