ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে মামলা জটের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন।
তিনি বলেন, ২০১৭ সালের একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়াও দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রামে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ড, আঞ্চলিক বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।
নকলের ধরন পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন ডিজিটাল মাধ্যমে নকলের চেষ্টা করা হয়। এ কারণে পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ভিজিল্যান্স নিশ্চিত করা হবে। কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যেসব উপজেলায় পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে ভালো হবে, সেসব এলাকার সংসদ সদস্যদের গোল্ড মেডেল দেওয়া হবে।
তিনি আরও জানান, দেশের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার ৬৭০টি বিশেষ স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভেতরে যেন আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠে, তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে জাতীয় শিক্ষা কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়নে কাজ করা হবে।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা