ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জিপিএ ২.৫ দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স’ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
কোর্সের মেয়াদ: ১ বছর ৬ মাস (৩টি সেমিস্টার)
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের স্নাতক বা সমমানের (জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড) ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫-এর নিচে হলে আবেদন করা যাবে না। এছাড়া ফ্রেশ গ্র্যাজুয়েটদের পাশাপাশি সরকারি, আধা-সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ক্লাসের সময়সূচি: প্রতি শনিবার।
আবেদন সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম:
ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অফিস কক্ষ থেকে ২ হাজার টাকা ফি প্রদান করে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব পরীক্ষার সনদপত্র, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
লিখিত ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি:
২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
লিখিত ভর্তি পরীক্ষা এবং ভর্তিসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ