ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিতে আবেদন জমার নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে আবেদন জমা পড়েছে ৫৭ হাজার ২৩৬টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে এসব আবেদন রেকর্ড করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে বিজ্ঞান ইউনিটে—২৬ হাজার ৯৩৩টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০ হাজার ৩৭৬টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৯ হাজার ৯২৭টি আবেদন জমা পড়েছে।
এর আগে ১০ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা ২০ জুন পর্যন্ত চলার কথা রয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ জুলাই থেকে ভর্তিপরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.dcu.ac.bd) ব্যবহার করে আবেদন সম্পন্ন করছেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, এবং ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক নির্দেশিকায় পাওয়া যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল