ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষা ঘিরে কেন্দ্রসচিবদের সঙ্গে জরুরি সভা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় সভার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং অসদুপায় রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ জুন সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের।
ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব/ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের এতে অংশ নিতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় যোগ দেবেন।
বিজ্ঞপ্তিতে সভাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে করণীয় বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর