ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
এইচএসসি ও সমমান পরীক্ষা–২০২৬: কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়ে বসবেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। আগামী বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (২০ জুন) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা–২০২৬ নিরবচ্ছিন্ন ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রসচিবদের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তাদেরও এতে অংশগ্রহণের কথা রয়েছে।
সভায় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো