ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে এমডিএস ২৮তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে (Department of Development Studies) জুলাই ২০২৬ সেশনের প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের ২৮তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।
বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ মাস মেয়াদি এই পেশাভিত্তিক স্নাতকোত্তর কর্মসূচিতে উন্নয়ন অর্থনীতি, জননীতি বিশ্লেষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন এবং উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। মোট ১৪টি কোর্স ও থিসিসসহ ৬৪ ক্রেডিট ঘণ্টার পাঠ্যক্রমে পরিচালিত প্রোগ্রামটির ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন—শুক্রবার ও শনিবার। শিক্ষার মাধ্যম ইংরেজি।
আবেদনের জন্য প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
ভর্তির জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে লিখিত অংশে ৭৫ নম্বর এবং মৌখিক পরীক্ষায় (ভাইভা) ২৫ নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিষয়াবলি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ আগস্ট ২০২৬, আর ক্লাস শুরু হবে ২৮ আগস্ট ২০২৬।
আবেদনকারীরা অনলাইন অথবা সরাসরি (ম্যানুয়াল) পদ্ধতিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে নির্ধারিত গুগল ফর্ম (forms.gle/BRGsptUoy9TkkfoX7) পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে প্রবেশপত্র ই-মেইলে পাঠানো হবে।
এ ছাড়া বিভাগের ওয়েবসাইট (https://www.du.ac.bd/webPost/49/25194) থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বিভাগে জমা দেওয়া অথবা ই-মেইলে ([email protected]) পাঠানোর সুযোগও রয়েছে।
ভর্তি কার্যক্রম, বিস্তারিত নির্দেশনা এবং বিগত বছরের নমুনা প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ উন্নয়ন খাতে আগ্রহী পেশাজীবীদের জন্য এই প্রোগ্রামটি উচ্চতর শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ