ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইমাম-পুরোহিতদের জন্য বড় সুখবর, বাজেটে বাড়ছে বরাদ্দ
পার্থ হক: ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, ধর্মীয় নেতাদের জীবনমান বৃদ্ধি এবং ধর্মীয় সেবাকে আরও কার্যকর করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। নতুন বাজেটে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের জন্য ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্যে বিশ্বাস করি। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ, ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, হজ ব্যবস্থাপনা সহজীকরণ এবং ইসলামী গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মোট ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মোট ৮ হাজার টাকা মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়কে এই সম্মানী কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সহজ ও সুশৃঙ্খল করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি ও লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ওয়াকফ সম্পত্তি রক্ষায় সরকারের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ দখলমুক্ত করে ১১টি ওয়াকফ এস্টেটের মোট ২৮ দশমিক ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। সরকারের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুশাসন ও সম্পদ সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড