ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাজেটে শুল্ক পরিবর্তন: কোন পণ্যের দাম বাড়বে, কোনটায় কমবে?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পায়ন সম্প্রসারণ, বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের মূল অগ্রাধিকার হিসেবে রাখা হচ্ছে। এ উদ্দেশ্য বাস্তবায়নে দেশীয় উৎপাদনমুখী শিল্পখাতকে উৎসাহিত করতে কর রেয়াত, ভ্যাট অব্যাহতি এবং বিভিন্ন পর্যায়ে শুল্ক সুবিধা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), রপ্তানিমুখী খাত এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন খাত। পাশাপাশি নতুন শিল্পাঞ্চল সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিগত সহায়তা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
স্থানীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমদানিনির্ভর ও বিলাসবহুল পণ্যের ওপর শুল্ক ও করহার কিছুটা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ দেশীয় উৎপাদন জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতি অর্থবছরের মতো এবারও বাজেটে রাজস্ব আদায় ও বাজার নিয়ন্ত্রণের ভারসাম্য রাখতে কিছু পণ্য ও সেবার শুল্ক-কর সমন্বয় করা হচ্ছে। এতে কিছু পণ্যের দাম বাড়তে পারে, আবার কিছু ক্ষেত্রে কমতেও পারে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, রড ও সিগারেটের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে স্বর্ণ ও প্রসাধনী সামগ্রীর দাম কমতে পারে।
সূত্র অনুযায়ী, সিগারেট থেকে প্রতিবছর সবচেয়ে বেশি রাজস্ব আসে। এবারও সিগারেটের মূল্যস্তর বাড়ানো হচ্ছে, ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে, বিশেষ করে প্রিমিয়াম সিগারেটের ক্ষেত্রে বৃদ্ধি বেশি হবে। একই সঙ্গে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো থেকেও রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট ৬২ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে এ পণ্যের দাম বাড়তে পারে। পাশাপাশি দেশি মদ ও বিয়ারের ওপরও নতুন সুনির্দিষ্ট কর আরোপের পরিকল্পনা রয়েছে।
গৃহনির্মাণের গুরুত্বপূর্ণ উপকরণ এমএস রডের দামও বাড়তে পারে। বিদ্যুতের দাম বৃদ্ধির পর স্ক্র্যাপ শিটে টনপ্রতি ৩০০ টাকা এবং এমএস পণ্যে ৪০০ টাকা সুনির্দিষ্ট কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া আমদানি করা মাছ ও সামুদ্রিক খাদ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সুগন্ধি ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে ব্যবহৃত বৃক্ষজাত উপকরণ আমদানিতেও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। কাজু বাদামের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এদিকে ঢাকায় যানজট এড়াতে হেলিকপ্টার সেবার ব্যবহার বাড়ায় এর নিবন্ধন ও ফিটনেস নবায়নে ১০ লাখ টাকা উৎসে কর আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে হেলিকপ্টার ভাড়া বাড়তে পারে। একইভাবে বাসের অগ্রিম আয়কর বাড়ানোর কারণে বাস ভাড়াও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ