ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অনার্সে তিন বিষয় বাতিলের দাবি ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর এবং অসত্য।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও মৌলিক ও গুরুত্বপূর্ণ এসব বিষয়ে অনার্স শিক্ষা বন্ধের কোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের নেই।
নূরুল আফসার দীপু সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় সংযোজনের পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই পরিকল্পনায় অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাদ দেওয়ার কোনো প্রস্তাব বা ঘোষণা নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ