ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ বিরতি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। ছুটি শেষে শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে, আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফিরে পেয়েছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়।
এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি। নির্ধারিত ছুটি শেষ হয় ৪ জুন। পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে।
ফলে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছে। ছুটি শেষে আজ থেকে নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি এখনও অব্যাহত রয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া অবকাশ চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসাগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে। সে হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক