ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্বিতীয় ধাপে জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ার কথা থাকলেও এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া আগামী জুলাই থেকে মূল বেতনের ১৫ শতাংশ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বাজেট শাখা থেকে আনুষ্ঠানিক চিঠি জারির কথা থাকলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন কোনো আলোচনা হয়নি। কাজের চাপের কারণে অনেক সিদ্ধান্তের অগ্রগতি থেমে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি আদৌ কার্যকর প্রক্রিয়ায় আছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে এ বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহর দপ্তরে গেলে জানা যায় তিনি প্রশিক্ষণে রয়েছেন। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দেয়। ওই সম্মতিপত্রে বলা হয়, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে দুই ধাপে ভাতা বাড়ানো হবে। প্রথম ধাপে ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) এবং দ্বিতীয় ধাপে ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি