ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করাই সংসদের মূল দায়িত্ব: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের আস্থা অর্জনে সংসদ সদস্যদের জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা এই তিনটি মূল দায়িত্ব সংসদের মাধ্যমে জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করে থাকেন।
আজ বুধবার জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন।
এবারের সংসদে সরাসরি নির্বাচিত সদস্যদের মধ্যে ২২০ জনই নতুন মুখ। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্যের অধিকাংশও প্রথমবারের মতো সংসদে এসেছেন। সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে ধারণা দিতে দুই ধাপে দুই দিনের এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি শুধু আনুষ্ঠানিক নিয়ম নয়, এটি সংসদীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনায় সঠিক জ্ঞান থাকা অপরিহার্য।
তিনি আরও বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় না; সরকারি ও বিরোধী উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এটি কার্যকর ভূমিকা রাখে। এতে আইন প্রণয়ন প্রক্রিয়া আরও জনসম্পৃক্ত হয়।
সংসদীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ কর্মসূচির ভূমিকার কথাও উল্লেখ করেন স্পিকার।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই কাজ করছেন। কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে দেয়, তাই জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, জনগণের অর্থে সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, সংসদ সদস্যদের নিজ এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে