ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকটি দরিদ্র পরিবারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
মারা যাওয়া গরুগুলোর মালিক হলেন কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুগুলো মাঠে চরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাঠে থাকা ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এই ক্ষতি তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আলোচনা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি