ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অভিন্ন নীতিমালার আওতায় আসছে সব ইংলিশ মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থায় মানসম্মত ও সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার মান, জবাবদিহিতা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (৩ জুন) দ্য আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত স্টুডেন্ট এক্সিবিশন ঘুরে দেখেন এবং তাদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করেই থেমে থাকবে না; বরং তারা চিন্তাশীল, উদ্ভাবনী ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে। তার মতে, ভবিষ্যতের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে, তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করা জরুরি।
তিনি আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করুক না কেন, সবার জন্য জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার।
পরিদর্শন শেষে ববি হাজ্জাজ দ্য আগা খান একাডেমির আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ