×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

২০২৬ জুন ০২ ১১:২২:৪০

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, সকালে আই ব্লক এলাকার বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত