ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসক-নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নার স্থাপন, প্রয়োজন অনুযায়ী ফিল্ড হাসপাতাল চালু এবং চিকিৎসক-নার্সদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে দুয়েকজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এ সময়টিকে গুরুত্ব দিয়ে কোনো ধরনের বিলম্ব না করে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন করা হচ্ছে এবং প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ফিল্ড হাসপাতাল চালুর প্রস্তুতি রাখা হয়েছে। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা এ কার্যক্রমে সহযোগিতা করছে। মঙ্গলবার থেকে সারাদেশে সাতটি বিভাগসহ বিভিন্ন জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি রিএজেন্ট, টেস্ট কিটস এবং স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংগ্রহ ও মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই মাস আগে থেকেই সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। আগামীকাল আবারও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
সভায় ডেঙ্গু সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ চালুর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে ডেঙ্গু বিষয়ক গবেষণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত