ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পরীক্ষার চাপ নয়, শিক্ষার্থীদের জন্য দরকার আনন্দময় শিক্ষা: মাউশি ডিজি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, শিক্ষার্থীদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার, যেখানে মুখস্থনির্ভর পড়াশোনা ও পরীক্ষার চাপের পরিবর্তে আনন্দময় ও কর্মমুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। তিনি মনে করেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষে হতাশায় না ভোগে এবং নিজেদের যোগ্যতায় কর্মজীবনে প্রবেশ করতে পারে, সে ধরনের শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে বাস্তবমুখী শিক্ষা চালুর বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের পরামর্শ আছে। আর সেই পরামর্শের আলোকে মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তখন নিশ্চয়ই আমরা সে অনুযায়ী কর্মপরিকল্পনা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি বর্তমান সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কর্মমুখী শিক্ষা। কর্মমুখী শিক্ষার সঙ্গে জীবনমুখী শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। জীবনে টিকে থাকতে এবং সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে চলতে কী ধরনের শিক্ষা প্রয়োজন, সেটি যুগ ও পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। তাদের নির্বাচনী ম্যানিফেস্টো, চিন্তাভাবনা ও কর্মপরিকল্পনাগুলোও সেদিকেই পরিচালিত হচ্ছে। নির্বাচনী ম্যানিফেস্টোকে কেন্দ্র করে আমরা বেশ কিছু প্রকল্প প্রস্তাবনা দিয়েছি।’
মাউশি ডিজি জানান, ‘আমরা এমন কিছু স্কিম হাতে নিয়েছি, যার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা আরও আনন্দদায়ক করা যায়, ক্যাম্পাসমুখী করা যায়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়েও কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করাও জরুরি। শিক্ষকরা যেন শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, সবার সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। দক্ষ শিক্ষকের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ