ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের বেতনের জন্য প্রায় ৫০ কোটি টাকা ছাড়
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ অর্থ বিধি অনুযায়ী ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। অব্যয়িত অর্থ ৩১ মে’র মধ্যে অধিদপ্তরে ফেরত পাঠাতে হবে বলেও জানানো হয়েছে।
শনিবার (২৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ নির্ধারিত কোড ১২৪০২০৯০০০০০০ থেকে এই অর্থ বরাদ্দ ও মঞ্জুর করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্বে থেকে নিয়ম অনুযায়ী অর্থ ব্যয় করবেন।
শর্তাবলীতে আরও বলা হয়, এই অর্থ সরকারি বিধি অনুসরণ করে ব্যয় করতে হবে। কোনো ধরনের বিধিবহির্ভূত ব্যয় বা সমতাকরণসহ অনিয়মিত খরচের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। বিদ্যুৎ, ভূমিকর, পৌরকর ও পানি ব্যতীত অন্যান্য বকেয়া ব্যয়ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা