ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতে গরু কুরবানি বর্জনের আহ্বান স্কলারের
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কুরবানি ঈদকে ঘিরে গরু ও মহিষ কুরবানি ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে নতুন বিতর্কিত মন্তব্য করেছেন হায়দরাবাদের ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, কৌশলগতভাবে গরু ও মহিষ কুরবানি থেকে বিরত থাকা উচিত।
জাফর পাশা বলেন, ‘মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি এক বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা হয়, তাহলে যারা এসব প্রাণীর কুরবানির বিরোধিতা করে তারা বড় ধরনের শিক্ষা পাবে। মুসলিমদের তাদের শিক্ষা দেওয়া উচিত।’
তিনি অভিযোগ করেন, হায়দরাবাদে গরু ও মহিষ কেনা মুসলিমদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি গোরক্ষকদের বিরুদ্ধে কুরবানির পশু ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
মাওলানা জাফর পাশার মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নিলে কুরবানির পশু নিয়ে এমন হয়রানি বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি বিভিন্ন চেকপয়েন্ট তুলে দেওয়ার আহ্বান জানান। তার অভিযোগ, একদিকে প্রশাসন আশ্বাস দিচ্ছে, অন্যদিকে গোরক্ষকদের অতিরিক্ত কার্যক্রমের সুযোগ তৈরি হচ্ছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বলে জানা গেছে। অনেকের মতে, ঈদের আগে কুরবানিতে গরু ব্যবহারের ওপর প্রভাব ফেলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অনেক মুসলিম সংঘাত এড়িয়ে বিকল্প পথে হাঁটছেন। তারা গরু ও মহিষের পরিবর্তে ছাগলসহ অন্যান্য হালাল পশু কুরবানির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানা যায়, বিশেষ করে গরু সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়ী আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন, যাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীরাও রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি