ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল মনিটরিংয়ের কমিটিতে থাকছেন যারা
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল বা ফিডিং কর্মসূচির খাদ্যমান নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে পাঁচ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কমিটির আহ্বায়ক হিসেবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উপজেলার বিদ্যালয়গুলোতে পচা বনরুটি, নিম্নমানের ডিম ও আকারে ছোট বা নষ্ট কলা সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে খাদ্যমান ব্যাহত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে প্রকল্পের আওতায় সরবরাহকৃত খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এতে আরও বলা হয়, খাদ্য সামগ্রীর মান যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একজন অভিভাবক (মা) সদস্য হিসেবে থাকবেন, যিনি প্রধান শিক্ষকের মনোনয়নে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যও কমিটিতে থাকবেন।
নির্দেশনায় বলা হয়েছে, কমপক্ষে চারজন সদস্যের উপস্থিতিতে খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে। সরবরাহের আগে খাদ্যের মান, পরিমাণ ও নির্ধারিত স্পেসিফিকেশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী খাদ্য গ্রহণ ও বিতরণ সম্পন্ন করতে হবে এবং বিদ্যালয় পর্যায়ে সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।
এছাড়া বনরুটি তাজা ও সঠিকভাবে মোড়কজাত কিনা, প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে। ডিম ফাটা, দুর্গন্ধযুক্ত বা দূষিত কিনা তা পরীক্ষা করতে হবে এবং কলা অতিরিক্ত পাকা বা পচা কি না তা নিশ্চিত করতে হবে। ইউএইচটি দুধ ও ফোর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রেও প্যাকেজিং অক্ষত থাকা এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ আছে কিনা তা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
সরবরাহকৃত নিম্নমানের খাদ্য কোনোভাবেই গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম বা গাফিলতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল