ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
‘দেশের সাক্ষরতা বৃদ্ধিতে জিয়াউর রহমানের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বাংলাদেশের সাক্ষরতার অগ্রগতির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’ নীতির অবদানের কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৯ মে) ফোরামের সাইডলাইনে শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন বিষয়ক ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও অংশ নেন।
বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন মাইকেল কনলি উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তানের পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধুসহ কয়েকটি প্রদেশের শিক্ষামন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।
এ সময় পাকিস্তানের প্রতিনিধিরা জানতে চান, প্রায় একই ধরনের আর্থ-সামাজিক বাস্তবতা থাকা সত্ত্বেও বাংলাদেশ কীভাবে সাক্ষরতার হারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা ‘প্রত্যেকে একজনকে শেখাও’ বা ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’ নীতিই দেশের সাক্ষরতা বৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তার বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, নবনির্বাচিত সরকার শিক্ষা খাতে আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচিও রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে