ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
স্কুল-কলেজে বাজেট তথ্য পাঠাতে মাউশির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বিস্তারিত বাজেট চাহিদাপত্র চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বাদ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার (১৮ মে) জারি করা এক অফিস আদেশে মাউশি এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আগামী অর্থবছরের বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে।
অফিস আদেশ অনুযায়ী, বাজেটসংক্রান্ত তথ্য আগামী ৪ জুনের মধ্যে নির্ধারিত গুগল ফরমে পূরণ করে জমা দিতে হবে। মাউশির অধীন সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে। এমন পরিস্থিতির জন্য অধিদপ্তর কোনো ধরনের দায়-দায়িত্ব নেবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)