ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন করা হলেও এখনো মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বদলি কার্যক্রম দ্রুতই শুরু হবে।
ড. মিলন বলেন, “শিক্ষকদের বদলি নিয়ে কাজ চলছে। সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় কিছুটা দেরি হয়েছে। এটি প্রস্তুত হতে আরও প্রায় এক সপ্তাহ লাগতে পারে। এরপরই বদলি কার্যক্রম চালু করা হবে।”
গত ১০ মে সংশোধিত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার হালনাগাদ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি দেয় মাউশি। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সফটওয়্যার প্রস্তুত হলেই মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এর আগে ৬ মে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা জারি করে। নীতিমালায় বলা হয়, বদলির পর নতুন কর্মস্থলে ন্যূনতম দুই বছর চাকরি সম্পন্ন না হলে পরবর্তী বদলির আবেদন করা যাবে না। প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্য নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে মাউশি।
শূন্য পদের ভিত্তিতে শিক্ষকদের আবেদন আহ্বান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলি আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষকরা নিজ জেলা বা নিজ বিভাগের শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলাতেও বদলির সুযোগ থাকবে।
এ ছাড়া প্রথম যোগদানের পর দুই বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির জন্য যোগ্য হবেন। সংশোধিত নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ওয়েবসাইটে প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ