ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সকল প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু থাকা ‘ফিডিং কর্মসূচি’ প্রকল্পের বাস্তবায়নে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা গণমাধ্যমে পাঠানো হয়।
এর আগে গত ১৩ মে জারি করা অফিস আদেশে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় সরবরাহকৃত খাবারের মান যাচাইয়ে প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিভিন্ন উপজেলার কিছু বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম, ছোট আকারের ও নষ্ট কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই খাবারের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে এতে উল্লেখ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারীর দেওয়া খাবার নির্ধারিত মান ও পরিমাণ অনুযায়ী আছে কি না তা যাচাই করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী খাদ্য গ্রহণ ও বিতরণ নিশ্চিত করতে হবে এবং বিদ্যালয় পর্যায়ে খাদ্য সংরক্ষণ ও বিতরণের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে, যাতে গুণগত মান বজায় থাকে।
বিশেষভাবে বনরুটির ক্ষেত্রে তা তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কি না তা পরীক্ষা করতে হবে। প্যাকেট অক্ষত থাকা, ছেঁড়া বা আর্দ্রতামুক্ত হওয়া এবং ফাঙ্গাস বা দুর্গন্ধ নেই কি না তা নিশ্চিত করতে হবে। প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) সঠিকভাবে উল্লেখ আছে কি না তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিমের ক্ষেত্রে ফাটা, দুর্গন্ধযুক্ত বা পিচ্ছিলতা আছে কি না তা দেখতে হবে। কলা দাগমুক্ত, পোকামুক্ত এবং অতিরিক্ত পাকা বা পচা নয় কি না তা নিশ্চিত করতে হবে।
এছাড়া ইউএইচটি মিল্ক ও ফোর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রেও প্যাকেট অক্ষত থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন ঠিকভাবে উল্লেখ আছে কি না তা যাচাই করতে হবে। কোনোভাবেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, এ ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরবরাহকারীরা নিম্নমানের খাদ্য সরবরাহ করলে তা তাৎক্ষণিকভাবে গ্রহণ না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত