×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প, বরাদ্দ ৩৪ হাজার কোটি

২০২৬ মে ১৩ ১৫:২০:১৮

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প, বরাদ্দ ৩৪ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি সংকট মোকাবিলা ও নদী ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বহুল আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’-এর অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

বহু প্রতীক্ষিত এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির স্বল্পতা দূর করা, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটানো এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ও পরিবেশ ব্যবস্থাপনার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত