ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সংখ্যায় এগোলেও মানে পিছিয়ে দেশের উচ্চশিক্ষা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা খাতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মান নিয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সংখ্যায় আমরা অনেক এগোলেও মানের দিক থেকে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারিনি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালার বিস্তারিত উপস্থাপন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ চলছে। একসময় বিদেশি শিক্ষকদের ওপর নির্ভরশীলতা থাকলেও এখন সেই পরিস্থিতি বদলেছে। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ওপেন ইউনিভার্সিটি রয়েছে। তাই পুরো শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগীভাবে পুনর্গঠন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭টিতে পৌঁছেছে। তবে আমরা সংখ্যায় যতটা এগিয়েছি, গুণগত মানে কতটা অগ্রসর হতে পেরেছি সেটি নিয়ে আত্মমূল্যায়নের প্রয়োজন রয়েছে। এজন্য নীড-বেজড শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
ইউজিসি আয়োজিত এই কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিভিন্ন পর্যায়ের আলোচকরা অংশ নেন। আলোচনার মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ